স্বাগতম
|
সম্মানিত প্রধান শিক্ষকের বাণী |
![]() বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ কক্সবাজার কক্সবাজার জেলা, বাংলাদেশ |
শিক্ষা ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ, জাতীর মেরুদন্ড। আর শিক্ষা প্রতিষ্ঠান এই সম্পদ অর্জনের সর্বোত্তম বাহন। এলাকার গরীব দুখি মেহনতি জনগোষ্ঠির শিক্ষণ-দীক্ষণ জ্ঞানে-বিজ্ঞানে মেধ-মননের বিকাশ সাধনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ কক্সবাজার প্রতিষ্ঠা করেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি জনাব এ এম জি ফেরদৌস। সমাজের অন্ধকার দূর করে আলোকবর্তীকার মর্ম অনুধাবন করে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের জন্ম। যা আজো নানান প্রতিকূলতার মধ্যে সুনামের সাথে দঁড়িয়ে আছে। এ বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রেখে চলেছেন। অন্তরে সবাই স্বপ্ন লালন করে, কিন্তু তাকে বাস্তবে রূপায়ন করতে পারেন অল্প কয়েকজন।
যে সব ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে অত্র এলাকাকে আলোকিত করেছেন, তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। কক্সবাজারবাসী আজীবন শ্রদ্ধাভরে তাঁদের স্মরণ করবে। যাদের অমূল্য সময়ের বিনিময়ে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হয়, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই।
আমার সাবেক ও বর্তমান সহকর্মী সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্য মন্ডলীদের যাঁরা অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানটিকে সুনামের আসনে অধিষ্ঠিত করেছেন, তাঁরা প্রত্যেকে প্রসংশার যোগ্য। এই বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
Head Teacher
বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ কক্সবাজার
